বুধবার, মার্চ ১৮, ২০২৬

বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা: হাসান ইকবাল

আপডেট:

ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, এই বাংলাদেশ হচ্ছে সেই বাংলাদেশ যে বাংলাদেশকে নিয়ে জননেত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে বলেছিলেন যে এখন বাংলাদেশ দর কষাকষির অবস্থানে এসে গিয়েছে। বাংলাদেশ এখন দর কষাকষি করতে শিখে গিয়েছে। বাংলাদেশ এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে এমন একটি অবস্থানে পৌঁছে গিয়েছে যখন সবাই বাংলাদেশকে সতন্ত্র হিসেবে মূল্যায়ন করছে। বাংলাদেশ এখন ঋণ গ্রহীতা থেকে ঋণ দাতার দেশে পরিণত হয়েছে। এই যে কাজগুলো হয়েছে সেটা কিন্তু রাতারাতি সম্ভব হয়নি। এই যে বড় বড় অবকাঠামো বা উন্নয়নগুলো হয়েছে এর পিছনের দিকগুলো নিয়ে আমরা কমই আলোচনা করেছি। আজকে থেকে যদি ১০০ বছর পরে শেখ হাসিনার কাজগুলো নিয়ে মূল্যায়ন করা হয় তাহলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তিনি বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন এই বিষয়টিকে নিয়েই সর্বাধিক মূল্যায়ন করা হবে। এই যে যুদ্ধাপরাধীদের বিচার বা বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করার মাধ্যমে এটাই প্রমাণ হয়েছে যে বাংলাদেশে সে যত বড়ই শক্তিধারী দেশ হোক না কেন সে কোনভাবেই আইনের ঊর্ধ্বে নয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত