দাউদপুর খালের বেহাল দশা।
ফেনীর ঐতিহ্যবাহী অন্যতম দাউদপুর খালটি ময়লার ডিপোতে পরিণত হয়েছে। এই খালটি সহদেবপুর, মাস্টারপাড়া, বাঁশপাড়া , পূর্ব উকিলপাড়া আরামবাগ ও রামপুরার মধ্য দিয়ে নদীতে গিয়ে পড়েছে। কিন্তু বহুদিন ধরে এই খালের পরিষ্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। খালটি পানি উন্নয়ন বোর্ডের নাকি পৌরসভার কারো কোন বিকার, ব্যবস্থা নেই। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার কারণে পাঁচ মিলিমিটার বৃষ্টি হলেই অত্র অঞ্চলের সড়ক ও বাসা বাড়িতে পানি উঠে যায়। চরম জনদুর্ভোগ দেখা দেয়, স্কুলগামী ছোট ছোট বাচ্চারা ময়লা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে পারেনা। এই নিয়ে কারো কোন মাথাব্যথা নেই। অনেকদিন আগে একবার খালটি পরিষ্কারের কথা হলে ১ নং ওয়ার্ডের কমিশনার জনাব আশ্রাফুল আলম গিটার সাহেবের সাথে কথা হলে তিনি খালটি পরিষ্কারের উদ্যোগ নেন। সেই থেকে তিন বছর পেরিয়ে গেছে, কাজের কাজ কিছুই হয়নি। এই বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরো বেড়ে যাবে, তা নিয়ে অত্র এলাকার জনগণের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল এই মরা খালটি যেন তার পানি নিষ্কাশন ফিরে পায় সেই ব্যাপারে এমপি মহোদয় জনাব নিজাম উদ্দিন হাজারীর হস্তক্ষেপ কামনা করছেন।
এই খালটি যদি পরিষ্কার করা না যায় তবে এটিকে ফেনীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় কিনা ফেনীর মেয়র জনাব স্বপন মিয়াজীর দৃষ্টি আকর্ষণ করছি।

