লেখক ঃ দেবিকা রানী হালদার।
তারিখ ঃ ১২.০৬.২০২৪
মানবতা হীন বিশ্ব কি আমরা ভাবতে পারি! বিশ্বের বড় বড়
জ্ঞানী গুনি মনীষী বিজ্ঞানী কবি সাহিত্যিক আবিষ্কারক জীবন রক্ষা কারী ঔষধ আবিষ্কারক ডাক্তার ইঞ্জিনিয়ার
দার্শনিক সবার ধর্ম ছিলো “মানবতা”! বিজ্ঞানী আর্কিমিডিস
গ্যালিলিও রাস্ট্র বিজ্ঞানী প্লুটো হবস গার্নার দার্শনিক সক্রেটিস বিশ্ব কবি রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ মাইকেল কার্ল মার্কস সবার ধর্ম ছিলো ” মানবতা”!
হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান ইহুদি শিখ বাহাই যত ধর্ম এসেছে সর্বমোট ৪৩০০, ধর্মীয় বিভাজনে বিভক্ত হয়েছে বিশ্ব, বেড়েছে হানাহানি কাটাকাটি ভুমি দখল রাজ্য দখল সব ই ধর্মীয় মোড়কে। চেঙ্গিস খান ৭০ লক্ষ মুসলমান হত্যা করেছিলেন, হিটলার ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিলেন নৃশংস ভাবে। এমনি ধর্মীয় বৈষম্যের শিকার ফিলিস্তিনের মুসলমান রা! অক্টোবর থেকে আজ পর্যন্ত গাজায় হত্যা প্রায় ২৯ হাজার মুসলমান! তাদের বিশ্বের ১৪৬ দেশ পক্ষে থাকা সত্বেও আমেরিকার ভেটো স্বাধীন রাষ্ট্র হতে দিচ্ছে না কারন ফিলিস্তিন লোকেরা মুসলমান খৃষ্টান নয়!
বিশ্বে শত শত বিশ্ববিদ্যালয় ছাত্ররা ফিলিস্তিন স্বাধীনতার পক্ষে আন্দোলন করছে কারন ধর্ম নয় “মানবতা”! খৃষ্টান পশ্চিমা রাস্ট্র ফিলিস্তিন স্বাধীনতার পক্ষে স্বীকৃতি দিয়েছে কারন ধর্ম নয় ” মানবতা”! মিয়ানমারের ১৪ লক্ষ লোক বিতাড়িত কারন বৌদ্ধ মুসলমান বৈষম্য! বাংলাদেশ ১৪ লক্ষ রাখাইন কে জায়গা দিয়েছে “মানবতার” খাতিরে!
একই ধর্মের শত ভাগ। মুসলমান ধর্মে শিয়া সুন্নি কাদিয়ানী কুর্দি কত কিছু! “মানবতার” কোন ভাগ নাই! বাংলাদেশের এক কোটি বাঙালি ১৯৭১ সালে ভারত জায়গা দিয়েছিলো মানবতার জন্য! সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষ নিয়ে আমেরিকার সপ্তম নৌবহর তাড়িয়ে ছিলো “মানবতার” জন্য ধর্মের জন্য নয়। সোভিয়েত স্ট্যার্লিন দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ইহুদি আশ্রয় দিয়েছিলেন মানবতার জন্য! আমরা কোন মতেই “মানবতা” বিহীন বিশ্ব ভাবতে পারিনা! আসুন মানবতার ছায়াতলে!



