কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ২য় তলার সিড়ি থেকে এক মুসল্লীর মোবাইল ও টাকা চুরির ঘটনা ঘটেছে।গত শুক্রবার জুম্মার নামাজের আগে এ ঘটনাটি ঘটে।জানা যায়,ভূক্তভোগী খাইরুল ইসলাম জুমার নামাজ পড়ার জন্য পাগলা মসজিদে যায়।মসজিদের অযূখানায় অযূ করে সিড়ি দিয়ে ২য় তলায় উঠার সময় অজ্ঞাত এক ব্যাক্তি তার পকেটে থাকা এন্ড্রোয়েড মোবাইল ও নগদ ৩৫৮০ টাকা চুরি করে নিয়ে যায়।অনুসন্ধানে এরকম অভিযোগ আরো পাওয়া গেছে।পাগলা মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লীদের সাথে কথা বলে জানা গেছে প্রায়ই মসজিদে আগত মুসল্লীদের মোবাইল ও নগদ টাকা চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে।এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী খাইরুল ইসলাম।
ভূক্তভোগী খাইরুল ইসলাম জানান,গত শুক্রবার নামাজ পড়তে পাগলা মসজিদে যাই।মসজিদের অযূখানায় অযূ করে নামাজের জন্য সিড়ি দিয়ে ২য় তলায় উঠার সময় অজ্ঞাত এক ব্যাক্তি আমার মোবাইল ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তুফা জানান,লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
পাগলা মসজিদের সিড়ি থেকে মুসল্লীর মোবাইল ও টাকা চুরি
আপডেট:

