বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

সোনাগাজী প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক

আপডেট:

একে এম আবদুর রহিম
_____________________
ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে সোমবার (১ জুলাই ) বিকেলে পৌর শহরের হার্বি কাবাব চাইনিজ রেষ্টুরেন্টে। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আফতাব মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের সন্চালনায় এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ঢাকা থেকে আগত সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রিন্স ও সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখার সভাপতি নাছির উদ্দিন খোকন।প্রধান বক্তা ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফেনী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমেদ।
আরো বক্তব্য রাখেন- নব নির্বাচিত সভাপতি মেহরাব হোসেন মেহেদী, সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জহিরুল হক খাঁন সজীব, সাধারণ সম্পাদক ইলিয়াস সুমন, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহ শহিদ, যুগ্ম সম্পাদক আবদুর রহিম,সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রিপন, হাবিবুল ইসলাম রিয়াদ, দৈনিক কালবেলার প্রতিনিধি মোতাহার হোসেন ইমরান, দৈনিক স্টার লাইনের প্রতিনিধি এস এন আবছার, ক্লাবের সহ সভাপতি বাহার উল্লাহ বাহার,নুরুল আলম মহব্বত, কোষাধ্যক্ষ মোল্লা ইলিয়াছ।
প্রধান অতিথি একেএম আবদুর রহীম বলেন,আমি আমার উপজেলা সোনাগাজীতে একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব দেখতে চাই। আগামী বছর সোনাগাজী প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি হবে।সেই পূর্তি উৎসব সবাইকে নিয়ে জাঁক জমকপূর্ন ভাবে হবে ইনশাআল্লাহ। তিনি বলেন,এই ঝুঁকি পূর্ণ পেশায় টিকে থাকতে হলে ঐক্যের কোন বিকল্প নেই।ঐক্য প্রক্রিয়া শুরু হলে সবাইকে ব্যক্তিগত স্বার্থ চিন্তা পরিহার করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত