প্রধানমন্ত্রী রোববার (২৮ জুলাই) তার সরকারি বাসভবন গণভবনে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাত-সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার প্রচেষ্টা থাকবে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের খুঁজে বের করা, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে – এটি আমার প্রচেষ্টা হবে, আমি তা করব।অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে নিহতদের স্বজনদের কাছে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন।সাম্প্রতিক সহিংসতায় খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাদের বিচার করতে হবে, তা না হলে মানুষের নিরাপত্তা দেয়া যাবে না।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না কিভাবে আপনাদের সান্ত্বনা দেব। কিন্তু আমি আপনাদের কষ্টটা অনুভব করতে পারছি। কারণ স্বজন হারাবার বেদনা কখনো ভোলার নয়। আল্লাহ আপনাদের সবর করার শক্তি দিন। আর দোয়া করেন যেন এর একটা বিহিত করা যেতে পারে।তিনি বলেন, ‘আমি বাবা-মা, ভাই হারানো সেই এতিম। কাজেই আপনাদের কষ্টটা আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে, যতক্ষণ বেঁচে আছি।তিনি আরো বলেন, ‘আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি-জালেম এদের হাত থেকে আমাদের দেশটা রেহাই পায়।’

