শুক্রবার, মার্চ ২০, ২০২৬

কিশোরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পাশে তরুণ আইনজীবীরা

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মতবিনিময় ও সার্বিক খোজ খবর নিয়েছে আইনজীবীরা।
বুধবার দিনব্যপী ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট আল আমিন ইসলাম অমির নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার তরুণ আইনজীবীবৃন্দ উপজেলা সদরের ৭নং ওয়ার্ডের বিভিন্ন মন্দির পরিদর্শন করে নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং সবরকম সহযোগিতা ও তাদের বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।
এসময় আইনজীবী নেতৃবৃন্দ বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য আইনজীবীরা অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করবে। আপনারা আমাদের ভাই। আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করে চাই। আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের ইবাদতের অংশ৷

এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের সাধুবাদ জানিয়ে বলেন, ‘আপনারা আমাদের অভয় দেওয়াতে মনোবল শক্তি বেড়ে গেলো। এর আগে কখনো এমন আশ্বাস ও সহায়তা পাইনি৷’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত