ছাগলনাইয়া উপজেলার ৬নং ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠন বৈষম্যবিহীন আন্দোলনে মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনে বিজয় মিছিল বের করে। মিছিলটি বাংলাবাজার থেকে শুরু হয়ে সাবেক ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পশ্চিম পাঠান নগর এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বেলায়েত হোসেন টিপু ও শওকত আকবর বিটু বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করে। পাড়ান নগর ইউনিয়ন বিএনপি নেতা বেলায়েত হোসেন টিপু তার বক্তব্য বলেন স্বৈরাচারী সরকারের শেখ হাসিনা পতন হয়েছে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ফেনী জেলা বি এন পি র আগামী নেতা শওকত আকবর বিটু বলেন কেন্দ্রীয় নেতা মজনু যেভাবে চাইবেন সেই ভাবে ছাগলনাইয়া উপজেলা বিএনপি চলবে। তিনি আরো বলে রাজপথের লড়াকু নেতা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী মানিক সংবাদ সম্মেলন যা বলেছেন তাই হবে। নেতা কর্মীরা অন্যদলের কারো বিরুদ্ধে কোন মামলা হামলা করতে পারবেনা। মিছিল শেষে ফেনী সহ সারাদেশে শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

