সংবাদদাতা,শ.ম.সানজিদুল হক:
কিশোরগঞ্জের চরশোলাকিয়ায় অবস্থিত আল ইসলাহ্ যুব সংঘের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ করে তা পৌঁছে দিয়েছে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের আপমর জনতার বিশ্বাস ও আস্থার ইমাম উলামা পরিষদে।
উক্ত পরিষদ বন্যাকবলিত এলাকায় পৌঁছে বিপদগ্রস্ত মানুষের মধ্যে সহযোগীতা পৌঁছে দেয়ার লক্ষ্যে এলাকাভিত্তীক ত্রাণ সংগ্রহ করছেন।
আল ইসলাহ্ যুব সংঘের সভাপতি সৈয়দ আলী ইমাম মোহন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাখাওয়াত হোসেন সহ শোলাকিয়া সাহেব বাড়ী এলাকাবাসীর কয়েকজনের উপস্থিতিতে সোমবার বিকেলে ইমাম উলামা পরিষদে কালেকশনকৃত নগদ অর্থ পৌঁছে দেন।
এ সময় পরিষদের পক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইমদাদীয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম অনুদানকৃত নগদ অর্থ গ্রহণ করেন।
এলাকাবাসী মারফত জানাযায় যে, আল-ইসলাহ্ যুব সংঘটি এলাকায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে সেচ্ছায় আত্মনিয়োগ করে আসছেন। বতর্মানে সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় দেড় শতাধিক।
শোলাকিয়া এলাকাবাসির সঙ্গে কথা বলে আরো জানা যায়, যে বতর্মান যুব সমাজের ধর্মীয় সচেতনতা ও সামাজিক কাজে সেচ্ছায় শ্রম দেয়ার বিষয়টি তাদেরকে আনন্দিত করেছে, এলাকার সকলেই তাদের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আল-ইসলাহ্ যুব সংঘের উদ্যোগে ত্রাণ সংগ্রহ ও বিতরণ
আপডেট:

