হযরত বেল্লাল, স্টাফ রির্পোটার:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ক্লাবের দুই সদস্য ক্বারী আবু জায়েদ খান ও মশিউর রহমান মিঠুর মৃত্যুত্বে শোক প্রস্তার গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ঈমান আলী মামুন, শাহ রেদওয়ানুর রহমান, এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, সাংবাদিক খিজির উদ্দিন, আব্দুল মতিন, শাহজাহান মিয়া, শামীম পারভেজ, ছামিউল ইসলাম প্রমূখ। সভায় নতুন সদস্য অন্তভূক্ত করণ, সদস্য পদ বাতিল, স্থায়ী ও প্রাথমিক সদস্যপদ প্রদান, শৃঙ্খল ভঙ্গের কারণে শর্তক করণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরিশেষে মৃত্যুবরণকারি দুই সদস্যের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

