শুক্রবার, মার্চ ২০, ২০২৬

পাকুন্দিয়ায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোডাউন

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হুসাইন তালুকদার এর পাকুন্দিয়া উপজেলায় আগমন উপলক্ষে উপজেলা নেতৃবৃন্দ তাকে মোটরসাইকেল শোডাউন এর মাধ্যমে বরণ করেন। এসময় তিনি উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু সহ প্রশাসনিক দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য মাওলানা মাহমুদুর রহমান, উপজেলার সভাপতি আরিফ হোসেন ভূঞা, সহ-সভাপতি হাফেজ মাওলানা এমদাদুল হক শাকিল ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত