শনিবার, মার্চ ২১, ২০২৬

করেরহাটে জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

আপডেট:

মিরসরাই প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং করেরহাট ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই উপজেলার করেরহাটে অবস্থিত ফাহিম টাওয়ারের ২য় তালায় এই অফিস উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ১নং করেরহাট ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমীর জনাব আরিফুর রহমানের সভাপতিত্বে, সেক্রেটারী আসাদুল্লাহর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমির জনাব মাওলানা নুরুল হুদা হামিদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তাহের, করেরহাটের সভাপতি মোস্তফা জিহাদী, ইসলমী ছাত্রশিবির করেরহাট শাখার সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত