শনিবার, মার্চ ২১, ২০২৬

স্বাক্ষর জালিয়াতি মামলায় সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে তদন্তে নির্দেশ

আপডেট:

স্বাক্ষর জালিয়াতি মামলায় সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। লেখক ও সম্পাদক অমিতাভ দেউরীর করা মামলায় আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আমলি আদালত এ আদেশ দেন।সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ জেল থেকে প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক দুটি সরকারি বইয়ের গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরির মাধ্যমে প্রায় ২১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মালিকানাধীন ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির সম্পাদক অমিতাভ দেউরী।মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ প্রকল্পে দেশের ৬৫৭০০ প্রাথমিক বিদ্যালয়ের জন্য বই কেনে। সে সময় একাধিক গণমাধ্যমে প্রকল্পের ক্রয় নিয়ে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ প্রচারিত হয়। এর প্রেক্ষিতে ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। স্বাক্ষর জালিয়াতি মামলার বাদী অমিতাভ দেউরী অভিযোগ করেন, সেই রিট মামলায় বিবাদী নাজমুল ও তার স্ত্রী শারমিন অমিতাভের স্বাক্ষর নকল করে ভুয়া মানি রিসিট ও জাল প্রত্যয়নপত্র তৈরি করেন এবং আদালতে জমা দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত