অবশেষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দেয়া হলো ড. এস এম জাহাঙ্গীর হোসেনকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিএলআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. শাকিলা ফারুক।
রোববার (১০ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে। এতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিএলআরআই’র পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কর্মরত ড. শাকিলা ফারুককে মহাপরিচালক পদে সাময়িক দায়িত্ব প্রদান করা হলো। একইসাথে ড. এসএম জাহাঙ্গীর হোসেন তার মূল পদ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার (সিএসও) দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবশেষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দেয়া হলো ড. এস এম জাহাঙ্গীর হোসেনকে।
আপডেট:

