লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০ বাংলাদেশীর লাশ উদ্ধার করা হয়েছে বলে ধারণা করেছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি।লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।দূতাবাস জানিয়েছে, লাশগুলো এতটাই পচে গেছে যে তাদের জাতীয়তা নিশ্চিত করা সম্ভব নয়
দূতাবাস থেকে পাওয়া তথ্য বলছে, ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি লাশ ইতোমধ্যে দাফন করা হয়েছে। লাশগুলো পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তবে কোনো সূত্র লাশগুলোর জাতীয়তা নিশ্চিত করতে পারেনি।এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল পেজ থেকে দেয়া এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে- লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত দু’দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে।স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে বাংলাদেশী নাগরিক থাকার আশঙ্কা করলেও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। এমন প্রেক্ষিতে ওই দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশী নাগরিকদের বিষয়ে যেকোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে।এ বিষয়ে তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিম্নোক্ত দাফতরিক মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগ করা যাবে বলে জানানো হয়।বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, দূতাবাস এসব ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
লিবিয়ার ভূ লাশ উদ্ধার করা হয়েছে বলে ধারণা করেছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, লাশগুলো এতটাই পচে গেছে যে তাদের জাতীয়তা নিশ্চিত করা সম্ভব নয়। দূতাবাস থেকে পাওয়া তথ্য বলছে, ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি লাশ ইতোমধ্যে দাফন করা হয়েছে। লাশগুলো পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তবে কোনো সূত্র লাশগুলোর জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল পেজ থেকে দেয়া এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে- লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত দু’দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে বাংলাদেশী নাগরিক থাকার আশঙ্কা করলেও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। এমন প্রেক্ষিতে ওই দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশী নাগরিকদের বিষয়ে যেকোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে। এ বিষয়ে তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিম্নোক্ত দাফতরিক মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগ করা যাবে বলে জানানো হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, দূতাবাস এসব ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। Advertisement আরো সংবাদ ২৭ বাংলাদেশীকে আটক করেছে কেরালা পুলিশ বাংলাদেশীদের জন্য মালয়েশিয়া-অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ক্যারিয়ার গড়বে স্টাডি ডক্টর ইউনিলিংক মালয়েশিয়ায় জাসাসের সংবর্ধনা: মিশকাতুল ইসলাম চৌধুরীকে সম্মাননা Advertisement প্যারিসে ‘ফুলকুমারী’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কাঁদলেন পিনাকী ভট্টাচার্য প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী মালয়েশিয়া বিএনপির উদ্যেগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন premium cement সর্বশেষ জনপ্রিয় নির্বাচিত সাবেক এমপি নাজমীন আটক অনশন ও ব
আপডেট:

