ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খোন্দকার সদস্য সচিব নাইম উল্লাহ চৌধুরী (রতন) সিনিয়র যুগ্ন আহবায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) যুগ্ম আহবায়ক আমজদ হোসেন সুমন, সালাউদ্দিন মামুন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুত ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন । ফেনী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক নব গঠিত ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি সকলকে অভিনন্দন জানিয়েছেন। আগামী নির্বাচনে দলের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

