দেশে ও সমাজের প্রতি দায়িত্ব থেকে, সমাজের পিছিয়ে পড়া মানুষের ঈদ ও রোজা তারা আনন্দের সাথে পালন করতে পারে সেই জন্য আজ এই ইফতার ও খাদ্য বিতরন করা হয়। প্রধান অতিথি উপ – সচিব স্থানীয় সরকার ও পৌর প্রশাসক বলেন সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে পিছিয়ে পড়া মানুষের কষ্ট লাগব হবে। তিনি সকলকে এই ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানান। আজ সৌদি আরবস্থ প্রবাসী ফোরাম ফেনী কর্তৃক আয়োজিত, ইফতার ও খাদ্য সামগ্রী বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী প্রশাসনের উপ সচিব (উপ পরিচালক, া D.D.L.G স্থানীয় সরকার ও ফেনী৷ পৌরসভার মাননীয় প্রশাসক জনাব, গোলাম মোঃ বাতেন স্যার, আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম স্যার, জেলা জামাতের আমীর, আবদুল হান্নান, জেলা বিএনপি’ র গাজী হাবিবুল্লাহ মানিক, সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঁঞা বেলাল,সাংবাদিক বৃন্দ, মান্যগন্য ব্যাক্তিগন ও সুধিজন।

