মঙ্গলবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলার পূর্ব বশিকপুরের কাচারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে অহিদ উদ্দিনের গ্রুপের গুলিতে শিশু আদিবা খাতুন গুলিবিদ্ধ হয়। গুলিটি শিশু আদিবার পেটের ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরে আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: পীযুষ চন্দ্র দাস গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুলিটি পেট ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে গেছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কাউছার হামিদ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে গোলাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
লক্ষীপুরে দুই গোল গুলিতে শিশু আফিয়া গুরুতর আহত
আপডেট:

