ফেনী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জৈব সার তৈরি উদ্যোগ নিতে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন পৌরসভার সকল কর্মকর্তা-কর্মাদের সাথে বৈঠক করেন। বিষয়টি নিয়ে ব্যাখ্যা চেয়েছেন। এর আশু করনীয় কি তা জানতে চেয়েছেন। ফেনী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও প্ল্যানটি রয়েছে তা তিনি পরিদর্শন করেন। তিনি এটির বেহাল দশা দেখে ব্যাখ্যা করতে বলেন। অবিলম্বে তিনি পুরসভার সফল কর্মচারী কর্মকর্তাদেরকে বিষয়টি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে যথাযথ প্রক্রিয়ায় উৎপাদন করতে নির্দেশ দেন। তিনি বলেন পৌর প্রশাসক হিসেবে তার দায়িত্ব হলো পৌরবাসীর সেবা নিশ্চিত করা।ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন মজুমদার সহ সকল কর্মকত্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

