শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন ফেনী ছাগলনাইয়ার গৃহবধু

আপডেট:

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে ফেনী ছাগলনাইয়ার আলোড়ন তুলেছেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গৃহবধূ। ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুবাই প্রবাসী আশরাফুল আলম হৃদয়ের সহধর্মিণী নাহিদা আক্তার রিক্তা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। এ খবরে পরিবারের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।সংবাদ পেয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসেন আশরাফুল আলম হৃদয়। তিনি বলেন, “আল্লাহ আমাকে একসঙ্গে তিন কন্যা ও দুই পুত্রসন্তান দিয়েছেন, এতে আমি অত্যন্ত খুশি। আমার স্ত্রীসহ পরিবারের সবাই আনন্দে আত্মহারা। আল্লাহ যেন আমার সন্তানদের সুস্থ ও সুন্দর রাখেন, সে জন্য সবার কাছে দোয়া চাই।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত