শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

কালিদাস-পাহালিয়া নদীর মৎস্য সম্পদ রক্ষা বিশেষ অভিযান

আপডেট:

আজ সোমবার ১২-০৫-২০২৫ খ্রি.বিশেষ অভিযান পরিচালনা করেন ফেনী এসিল্যান্ড সজীব তালুকদার মৎস্য প্রজনন কে ধ্বংস করতে কতিপয় দুর্বৃত্ত ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় এলাকায় কালিদাস-পাহালিয়া নদীর মাঝামাঝি ফিক্সড নাইলন জাল বসিয়ে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে। বিষয়টি সহকারী ভুমি কমিশনারে আসলে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দুর্বৃত্তদেরকে গ্রেফতার ও জেল জরিমানা করেন। জনসাধারণের স্বার্থকে এককভাবে ভোগ করার অপপ্রয়াসের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চারজনের প্রত্যেককে দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ১০০০ টাকা ও বাকী তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।দন্ডপ্রাপ্তদের পরিচয়:১. আবুল হোসেন প্রকাশ কালা মিয়া (৪৫), পিতা- দেলোয়ার হোসেন, টঙ্গীরপাড়,ছনুয়া– ০৩ মাসের কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা২. আবদুল জব্বার (৪৫), পিতা- আবদুল ছাত্তার, নাজিরপুর, কোর্মাকান্দা, নেত্রকোনা- ০৩ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা৩. আল আমিন (৩০), পিতা- মৃত আব্দুর রাশীদ, নাজিরপুর, কোর্মাকান্দা, নেত্রকোনা- ০৩ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা ৪. মো: সবুজ মিয়া (৫০), পিতা- মো: আবদুল সোবহান, নাজিরপুর, কোর্মাকান্দা, নেত্রকোনা- ০৩ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা পরে জালটি অবৈধ হওয়ায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযানে সদর উপজেলা মৎস কর্মকর্তা জনাব উজ্জ্বল বণিক, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত