শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষনের চেষ্টা

আপডেট:

মনুষ্যত্বহীন সমাজ ব্যবস্থা বেড়ে ওঠা কিছু দুর্বৃত্ত মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে সিএনজিযোগে দেওয়ানগঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মহিলাটি লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করে। পরের স্থানীয় জনগণ সিএনজিটিকে ধাওয়া দিলে অপরাধীরা পালিয়ে যায়। ফেনী থানা এস আই কিবরিয়া নেতৃত্বে একদল পুলিশ মহিলাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি অধিকতর তদন্ত করে মানসিক ভারসাম্যহীন মহিলাটিকে জাতীয় পরিচয় মাধ্যমে সনাক্ত করে পরিবারের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে ফেনী থানা নোয়াখালী থানার পুলিশ। মহিলাটিকে ফেনীর বিসিক শিল্প নগরী এলাকায় পাওয়া গেছে। সে মানসিকভাবে অসুস্থ। আজ রাত সাড়ে দশটার দিকে। দুর্বৃত্তরা সিএনজিযোগে দেয়ানগঞ্জের দিকে নেওয়ার সময় সে লাফিয়ে পড়ে যায়। সে কাদা পানিতে পড়ে যায়। এলাকাবাসীর সিএনজি থেকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করে কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তার পরনে কিছুই ছিল না। ধারণা করা হচ্ছে চলন্ত সিএনজিতে তাকে শীলতাহানির চেষ্টা করে। পরে এলাকার কিছু লোকজন তাকে উদ্ধার করে পরনের কাপড়চোপড় দিয়ে সাহায্য করে। ঠিকানা পুরা বলতে পারছে না। তার ভাষা অনুযায়ী তার নাম বিবি মরিয়ম পিতার নাম আবুল কাশেম আনুমান বাড়ি নোয়াখালীর মাইজদী। ৯৯৯ ফোন দেওয়ার পর ফেনী মডেল থানা থেকে এসআই কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ এসে ফেনী মডেল থানায় নিয়ে যায়। এ মহিলাটিকে কেউ চিনতে পারলে দ্রুত ফেনী মডেল থানা যোগাযোগ করার জন্য ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত