শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ফেনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী পালিত

আপডেট:

ফেনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী। ২৫ মে রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) গোলাম মো. বাতেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারাজ হাবিব খান ও ফাহমিদা আক্তারের যৌথ সঞ্চালনায় নজরুলের উপর মুল প্রবন্ধ পাঠ করেন কবি ও গবেষক সাইফুল আলম। নজরুলে কর্মময় ও সৃষ্ট জীবন নিয়ে আলোচনা করেন কবি সাবিহ মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সাম্য, স্বাধীনতা, প্রেম ও দ্রৌহের কবি কাজী নজরুল ইসলাম। তিনি তাঁর বিদ্রোহী কবিতায় প্রেম, বিদ্রোহ, মুক্তি, স্বাধীনতা ও সাম্যের কথা বলেছেন। আমাদের এ সমাজ নজরুলের কর্মময় জীবন অনুসরণ করলে অনেক উন্নতি লাভ করবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় ২০টি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে নজরুলের কালজয়ী গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে ছোট শিশুদের অংশগ্রহণে ‘প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা’ গান ও নাচের পরিবেশনে সূচনা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, কবি, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
সুত্র দৈনিক নয়াপয়গাম

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত