শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

আগামী ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের ৪২ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ফুলগাজী উপজেলা বিএনপি র বর্ধিত সভা।

আপডেট:

বিশেষপ্রতিনিধিঃ
দৈনিক সকালের কন্ঠ।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
গত ২৫/৫/২৫ ইং তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ফুলগাজী উপজেলার নিজস্ব কার্যালয়ে জরুরি এক বর্ধিত সভা অনুষ্ঠিতহয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর কৃতী সন্তান ঢাকা মহানগর দক্ষিণবি,এন,পি এর আহ্বায়ক এবং ফেনী ০১ এর সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু।বিশেষ অতিথি ছিলেন পরশুরাম পৌর সভার সাবেক মেয়র বি,এন,পি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু তালেব।উপজেলা আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন (ভি,পি) র সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা বি,এন,পি র সদস্য সচীব আবুল হোসেন ভূঁইয়া সাবেক চেয়ারম্যান ফুলগাজী সদর ইউনিয়ন। সূচনা বক্তৃতায় সদস্য সচীব বলেন বিগত ১৬ বছর বৈষম্যের কারনে আমরা স্বাধীন ভাবে কোন কর্মসূচি পালন করতে পারিনি।আমাদের সকলের মাঝে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই কর্মসূচি সফল করবো ইনশাআল্লাহ।।সভায় বক্তব্য রাখেন যুব দল এর আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া।প্রধান বক্তা হিসেবে সিঃ যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ চেয়ারম্যান(সাবেক) আনন্দপুর ইউনিয়ন বলেন এত বৈষম্যের মাঝে ও আমরা হাল ছেড়ে দেইনি।বিশেষ অতিথি তাঁর বক্তৃতায় বলেন গত ১৬ বছরে আমাদের উপর যে নিপিড়ন,মামলা,হামলা দিয়ে বিএন পি কোন ঠাসা করতে গিয়ে যে বৈষম্য চাপিয়ে দেয়া হয়েছিলো সেই বৈষম্য বাদ এর কবল থেকে আমরা গত ০৫ আগস্ট২০২৪ যেই স্বাধীনতা পেয়েছি তা ধরে রাখাই আমাদের দায়ীত্ব।প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন এখন সময় এসেছে দলের নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দলের সাংগঠনিক কার্যক্রম কে ত্বরান্বিতকরা।
সভায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমেদ,সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ মজুমদার,যুব দল এর সিঃযুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন,যুগ্ম আহ্বায়ক মোঃইব্রাহিম।উপজেলা স্বেচ্ছাসেবক দল এর আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম রসুল সহ ছাত্রদল,যুব দল ও এর অঙ্গ সঙ্ঘঠন এর বিপুল নেতা কর্মীর সমাগম হয়েছিলো।সভাপতির সমাপনী বক্তৃতার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত