ভুমি মন্ত্রণালয়ের নির্দেশে সারা বাংলাদেশে ভূমি মেলা অনুষ্ঠিত হয়। গত ২৫শে মে থেকে ছাগলনাইয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) শিবু দাস অত্যন্ত যত্নের সাথে সমস্যা নিয়ে আগত জমির মালিকদের সাথে ভূমির সমস্যা সমাধানে নিজে ভুক্তভোগীদের সাথে কথা বলে দ্বিতীয় দিনের মত সমস্যার সমাধান করেন। তিনি ভূমি মালিকদের কে কোন দালাল বা অন্য কারো কাছে না গিয়ে সরাসরি তার সাথে যোগাযোগ করতে উপজেলা জনগণকে অনুরোধ জানান। ছাগলনাইয়া উপজেলা অধিকাংশ মানুষ প্রবাসী হওয়ার কারণে তাদের জমি নিয়ে নানা সমস্যা পড়তে হয়, বিষয়টি তিনি রবিবারের পর্যবেক্ষণ করে ইতালি ও ইউরোপে ও মধ্যপ্রাচ্যে বসবাসকারী ছাগলনাইয়া উপজেলা ভুক্তভোগীদের তাদের নিকট আত্মীয় স্বজনকে আগামীকালের ভূমি মেলায় তার সাথে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করেন। জনগণের ভোগান্তি লাগবে ভূমি কর্মকর্তা হিসাবে আর দায়িত্বও কর্তব্য। ভূমি মেলা জনগণের কল্যাণ করতে আয়োজন করেছে সরকার।

