মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করে।বৃহস্পতিবার (২৭ জুন) ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। মধুগ্রাম বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দিলদার হোসেন স্বপন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিদর্শক মোঃ আবু তাহের, সহকারী উপপরিদর্শক মোঃ আবুল বাশার,বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ শওকত হোসাইন,নায়েক সুবেদার,লক্ষীপদ দাশ,, নায়েক সুবেদার বিকাশ চন্দ্র রায় ও ছাগলনাইয়া বিআরডিবির পরিচালক মাওলানা সাহাব উদ্দিন প্রমূখ।সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও সুবল চাকমা মাদক পাচার ও সেবনের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব। সীমান্তে বিজিবি নিরলসভাবে কাজ করছে।”

