শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

মেহরীন মানসিকভাবে ‘বিপর্যন্ত’, বললেন বাবা-মা

আপডেট:

শারীরিক ও মানসিক হয়রানি থেকে নিজের সুরক্ষা চেয়ে মামলাকারী মেহরীন আহমেদ (১৯) শাররিক-মানসিকভাবে বিপর্যন্ত বলে দাবি করেছেম তার মা-বাবা।একই সঙ্গে তিনি যেন সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করার জন্য আইনজীবী মো. ইসফাকুর রহমান গালিবের প্রতি অনুরোধ করে আজ মঙ্গলবার চিঠি পাঠিয়েছেন ওই মা-বাবা।এর আগে গত ১০ জুলাই মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক সুরক্ষা চেয়ে মেহরীন আহমেদ (১৯) মামলা করেন।মামলায় মেহরীন অভিযোগ করেন, গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় মা ও বাবা শারীরিকভাবে তাকে আঘাত করেন। এ ছাড়া অশ্লীল ভাষায় গালিগালাজ করে নিলাফুলা জখমের অভিযোগ করে। ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতনের জন্য শারীরিক ও মানসিক সুরক্ষা চেয়ে ওই মামলা করেন তিনি। মামলার পর তিনি মিডিয়াতে কথা বলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা ওই মা-বাবা চিঠিতে লিখেছেন, ‘আমাদের একমাত্র কন্যা মেহরীন আহমেদ দীর্ঘদিন থেকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যন্ত। বিভিন্ন কারণে তার বাবা ও পরিবারের অন্য সদস্যদের সাথে মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে তার মধ্যে একাকিত্ব সৃষ্টি হয়েছে এবং উক্ত বিষয় নিয়ে তার মনের মধ্যে এক গভীর রাগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারপর আমাদের ধারণা সে থেকেই আদালতে বিষয়টি নিয়ে মামলাটি দায়ের করেছেন।পিতা-মাতা হিসেবে আমরা চাই সে যেন সুস্থ থাকেন এবং দেশের আইনের প্রতি তার শ্রদ্ধা আস্থা থাকে, এবং বিজ্ঞ আদালত থেকে সুরক্ষাদেশ লাভ করেন। আপনি তার আইনজীবী হিসেবে আদালতকে জানাবেন, এই মামলায় যেন আমার মেয়ে সুরক্ষা আদেশ প্রদান করা হয়। এ বিষয়ে আমাদের পক্ষের (পিতা-মাতা) অ্যাডভোকেট আবুল হোসেনের সাথে প্রয়োজন অনুসারে পরামর্শ করবেন।চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আমাদের কন্যা মেহরীন আহমেদ যেন সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ সহায়তা করার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ রইল।চিঠি পাওয়ার পর আজ আইনজীবী মো. ইসফাকুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, মামলার পর তার মক্কেল (মেহরীন আহমেদ) সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। এ থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত