শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ১

আপডেট:

কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইফুল ইসলাম (৪২) নামে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গৌরীপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইফুল ইসলামের বাড়ি কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায়। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।ফিউরিয়াস মটো ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ঢাকামুখী ছিলো। উল্টোদিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কেটে যাওয়ার সময় প্রাইভেটকারটি খাদে গিয়ে পড়ে। খাদে প্রচুর পানি ও কচুরিপানা থাকায় সেখান থেকে উদ্ধার করতে দেরি হয়ে যায়।নিহত সাইফুলের স্বজনরা জানান, জরুরি কাজে সাইফুল ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় তিনি মারা যান। তার সঙ্গে বেশ কিছু টাকা ছিলো। সেগুলো আর পাওয়া যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর সাইফুল ইসলামকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থানায় নিয়ে আসে। বিকেল সাড়ে ৫টার দিকে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত