নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জপূর্ব বাজারে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন। আজ সকাল ৫টা ৪০ এর দিকে দুর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে সকাল ৬টার মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। চৌমুহনী ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারে কাজ করে।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

