হোমনা থানা প্রেস ক্লাবের সদস্য হোমনা থেকে প্রকাশিত হোমনার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার এবং এই আমার দেশ পত্রিকার হোমনা উপজেলা প্রতিনিধি মো. দিদার আহমেদ নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি।দিদারের মা বিলকিস আক্তার বলেন, গত বৃহস্পতিবার দিদার দোকানের মালামাল কিনতে ঢাকায় যায়। ঢাকা থেকে ওইদিন সন্ধ্যার আগেই বাড়ি ফেরার কথা থাকলেও গতকাল রবিবার পর্যন্তও সে বাসায় ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর শনিবার এ ব্যাপারে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।হোমনা থানার ইন্সপেক্টর তদন্ত দীনেশচন্দ্র গুপ্ত বলেন, সাংবাদিক দিদার আহমেদ নিখোঁজের ঘটনায় তার মা বিলকিস আক্তার বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

