বুধবার, মার্চ ১১, ২০২৬

মায়ে চিরকুট পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন

আপডেট:

দিনাজপুরে মেডিকেল কলেজ সময়ে আগে জন্ম নেওয়া শিশুর মায়ের আকুতি ভরা চিরকুট। সমাজের কাছে এক অসহায় মায়ের আত্মচিৎকার।পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ লেখা চিরকুট রেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতক কন্যা সন্তানকে ফেলে গেছেন মা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে হাসপাতালে শিশুটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই ভিড় করেন।শিশুটির পাশে থাকা একটি বাজারের ব্যাগে পাওয়া যায় ওই চিরকুট। তাতে লেখা ছিল ‘আমি মুসলিম। আমি একজন হতভাগী। পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ নভেম্বর ২০২৫। এগুলো সব বাচ্চার ওষুধ…’হাসপাতাল সূত্র জানায়,গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এক দম্পতি শিশুটিকে ভর্তি করাতে এসে শিশুটির নানা-নানী হিসেবে পরিচয় দেন। তারা জানান, শিশুটির মা নিচে আছেন এবং পরে আসবেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায়, শিশুটিকে একা রেখে ওই দম্পতি হাসপাতাল ছেড়ে চলে গেছেন।হাসপাতালে ভর্তি রেজিষ্ট্রারে ঠিকানা উল্লেখ করা হয়েছে ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী। আর বাচ্চাটির পাশে বাজারের ব্যাগে পাওয়া গেছে মায়ের রেখে যাওয়া ওই চিরকুট। শিশুটির পাশে ব্যাগে ছিল কিছু ওষুধ, ডায়াপার ও জামাকাপড়। পরে হাসপাতালের কর্মীরা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করেন। ইতোমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে যোগাযোগ করেছেন।চিকিৎসকরা জানান, শিশুটি সময়ের আগে জন্মালেও বর্তমানে সুস্থ আছে। তাকে ফটোথেরাপি দেওয়া হয়েছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত