ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করার দায়ে আবু বক্কর ছিদ্দিক (৩৮) ও আবদুর রহমান সুমন (৩০) নামে কৃষি জমির মাটি কাটার অপরাধে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ছিদ্দিককে এক মাসের এবং সুমনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ছিদ্দিক চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামের রুহুল আমিনের ছেলে এবং সুমন একই গ্রামের আবদুর রশিদের ছেলে। মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় দুইটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়। এস্কেলেভেটর জব্দ না করায় অনেক ক্ষোভ প্রকাশ করে। বিকল এস্কেলেভের আবার সক্রিয় হয়ে কৃষি জমির মাটি কাটা শুরু করবে বলে স্থানীয়রা জানান।

