বুধবার, মার্চ ২৫, ২০২৬

দুই গ্রুপের গোলাগুলিতে কক্সবাজারের টেকনাফে তরুনী নিহত

আপডেট:

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মানবপাচারকে কেন্দ্র করে অস্ত্রধারী দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত হয়েছে। নিহত সুমাইয়া আক্তার (১৭) ওই এলাকার মো. ছিদ্দিক আহমেদের মেয়ে। ‎শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।বাহারছড়া নোয়াখালী পাড়ার় ইউপি সদস্য মো. ইলিয়াছ বলেন, ‘পাহাড়ি এলাকায় মানবপাচারের উদ্দেশে কয়েকজনকে জিম্মি করে রাখে পাচারকারীরা। তাদের খোঁজে রোহিঙ্গা ক্যাম্পের অস্ত্রধারীরা সেখানে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা গোলাগুলি চলে। এতে স্থানীয় এক তরুণী নিহত হয়। ঘটনার পর পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।নিহত তরুণীর বাবা মো. ছিদ্দিক আহমেদ বলেন, ‘হঠাৎ সন্ধ্যায় পাহাড়ের ভেতর থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর আমার মেয়ের বুকে গুলি লাগে। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাহাড়ে ডাকাত, মাদক ও মানব পাচারকারীরা সক্রিয় রয়েছে। আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার চাই।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাওশাত আলম কানন বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় এক কিশোরীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বুকে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বাহারছড়ার নোয়াখালী এলাকায় পাহাড়ে অস্ত্রধারী দু’পক্ষের গোলাগুলির ঘটনায় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত