বুধবার, এপ্রিল ৮, ২০২৬

বাসস-এর নতুন এমডি ও প্রধান সম্পাদক হিসেবে কামাল উদ্দিন সবুজের নিয়োগে অভিনন্দন

আপডেট:

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
​দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা ও আদর্শের সাথে গণমানুষের কথা তুলে ধরা এবং সংবাদকর্মীদের সুযোগ-যোগ্য নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালনকারী বরেণ্য সাংবাদিক কামাল উদ্দিন সবুজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন।ফেনীর এই কৃতি সন্তানের নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে বিভিন্ন মহল থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।নিষ্ঠা ও আদর্শের মূর্ত প্রতীক,বর্তমান করপোরেট সংস্কৃতির যুগে সাংবাদিকতার মৌলিক আদর্শ বজায় রাখা যেখানে চ্যালেঞ্জিং, সেখানে কামাল উদ্দিন সবুজ তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাংবাদিক সমাজের অধিকার আদায়ে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব সবসময়ই প্রশংসিত হয়েছে। বিশেষ করে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকবান্ধব অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছিলেন।ফেনীর গর্ব ও সাংবাদিকতার অভিভাবক
​ফেনীর কৃতি সন্তান হিসেবে কামাল উদ্দিন সবুজের এই অর্জন জেলাবাসীর জন্য এক বিরাট গৌরবের বিষয়। তৃণমূল থেকে উঠে আসা এই সাহসী সংবাদিক নেতা এখন জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন।​তার এই নিয়োগের সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ তাকে শুভকামনা জানান। অনেকেই উল্লেখ করেন, “বর্তমান সময়ে যখন করপোরেট প্রতিষ্ঠানের ভিড়ে আদর্শ ধরে রাখা কঠিন, তখন কামাল উদ্দিন সবুজের মতো একজন ব্যক্তিত্বের বাসস-এর শীর্ষে আসা সাংবাদিকতা জগতের জন্য বড় একটি প্রাপ্তি।”
​প্রত্যাশা একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী এবং দক্ষ সংগঠক হিসেবে কামাল উদ্দিন সবুজের হাত ধরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নতুন উচ্চতায় পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলে। দৈনিক সকালের কন্ঠ অনলাইন এর পরিবার তাঁর নতুন এই যাত্রার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত