বুধবার, জুলাই ১, ২০২৬

ইতালি রোমের কাসালোত্তিতে কামাল, জাহান ও ছোট্ট অ্যারোয়ার স্মরণে আবেগঘন শোকমিছিল

আপডেট:

​অনলাইন ডেস্ক | রোম, ইতালি :ইতালির রাজধানী রোমের কাসালোত্তি এলাকায় নৃশংস ত্রিমুখী হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি দম্পতি কামাল উদ্দিন, জাহান হোসনে মমতাজ এবং তাদের আট বছর বয়সী কন্যা অ্যারোয়ার স্মরণে এক আবেগঘন মোমবাতি প্রজ্বলন ও নীরব শোকমিছিল অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার রাতে পিয়াজা ওরমেয়া (Piazza Ormea) থেকে শুরু হওয়া এই শোকযাত্রায় শত শত স্থানীয় ইতালীয় বাসিন্দা, বাংলাদেশি প্রবাসী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। হাতে জ্বলন্ত মোমবাতি এবং নিহতদের ছবি সংবলিত ব্যানার-পোস্টার নিয়ে তারা নীরবে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
​মিছিল শুরুর আগের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিহতদের স্মৃতিচারণ করেন। সেখানে এই হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া একমাত্র সন্তান আমিরের সহপাঠী ও স্থানীয় শিশুরা উপস্থিত হয়ে দ্রুত বিচার দাবি করে। এলাকাবাসী জানান, শান্তিপ্রিয় এই পরিবারের এমন নির্মম পরিণতি পুরো ইতালীয় সমাজকে মর্মাহত করেছে। শোকপ্রকাশের পাশাপাশি আমিরের সহায়তায় একটি তহবিল সংগ্রহের (Raccolta Fondi) ঘোষণাও দেওয়া হয়।
​এদিকে, এই ত্রিমুখী হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেন এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে ইতালিয়ান পুলিশ সর্বাত্মক অভিযান ও তল্লাশি অব্যাহত রেখেছে এবং যেকোনো তথ্যের জন্য জনগণের সহযোগিতা চেয়েছে। মোমবাতির আলোয় কাসালোত্তিবাসী নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত