ইরানের ওপর চাপ সৃষ্টি এবং তেহরানকে নিজেদের শর্তে চুক্তিতে বাধ্য করতে নতুন, সৃজনশীল ও অভিনব কৌশল বা আইডিয়া চেয়েছেন মার্কিন সামরিক কমান্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গোয়েন্দা শাখার এক কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের একটি বড় দলের কাছে পাঠানো ই-মেইলে এই আহ্বান জানান।সামরিক কর্মকর্তাদের মতে, ই-মেইলের মাধ্যমে এভাবে উন্মুক্তভাবে সবার কাছ থেকে কৌশল বা পরামর্শ চাওয়ার বিষয়টি বেশ অস্বাভাবিক। এটি ইঙ্গিত দেয় যে, ইরানকে দমাতে মার্কিন প্রশাসনের হাতে বর্তমানে কার্যকর বিকল্পের সংখ্যা অত্যন্ত সীমিত এবং প্রথাগত বিকল্পগুলোর অনেকগুলোই বাস্তবসম্মত বা গ্রহণযোগ্য নয়।সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স এ বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছেন যে, সেন্টকমের উদ্ভাবনী চিন্তা ও কাজের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তাদের দলের সদস্যদের কাছ থেকে মতামত নেওয়ার রেওয়াজ রয়েছে। তবে চলমান সামরিক পরিস্থিতিতে প্রচলিত বিকল্পগুলো ফুরিয়ে আসায় নতুন চিন্তাভাবনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।হরমুজ প্রণালিতে ইরানের সক্ষমতা হ্রাস করা এবং তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো স্থায়ী চুক্তির লক্ষণ দেখা যায়নি

