সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪ নং মাগুরখালী ইউনিয়নের শিবনগর তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮ দলীয় ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। তরুন খেলোয়াড় বিপ্লব এর সভাপতিত্বে, উক্ত খেলায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,১৪ নং মাগুরখালী ইউনিয়নের চেয়্যারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি বাবু বিমল কৃষ্ণ সানা ও বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দরা।
ফাইনাল খেলায় মাগুরখালী স্পোর্টিং ক্লাব বনাম হাজিবুনিয়া স্পোর্টিং ক্লাব এ দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে। হাজার হাজার দর্শকের উপস্থিতে মাঠ কানায় কানায় পূর্ণ ছিলো। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল শূন্য অবস্থায় খেলার প্রথমার্ধ শেষ হয়। দ্বীতিয়ার্ধে মাগুরখালী একাদশ ২-১ গোলে হাজিবুনিয়া একাদশকে পরাজিত করে। প্রধান অতিথী সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বর্তমান তরুন সমাজ অধিক পরিমানে মোবাইল ও মাদকদ্রব্য আসক্ত হয়ে পড়েছে। একটা সময় খেলাধুলা ছিলো তরুন সমাজের মূল প্রাণ। কালের পরিবর্তেন সাথে সাথে যুব সমাজের মাঝ থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে বের হয়ে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য আশা ব্যাক্ত করেন। খেলা শেষে প্রধান অতিথী বিজয়ী দলের মাঝে পুরষ্কার তুলে দেন।
