মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের দাপুটে জয়

আপডেট:

ইউরোপের দুই জায়ান্টের রাতটা কেটেছে দাপটের সঙ্গে। কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এক গোলে পিছিয়ে পড়েও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে ইপসউইচ টাউনকে ৫-২ গোলে হারিয়ে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে গোলের শুরুটা করেন জুড বেলিংহাম। এরপর আলফোনসো হেরেরোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৩০ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে গোল করে স্কোর ৩-০ করেন এমবাপ্পে। যোগ করা সময়ে আরদা গুলারের গোলে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা। আগের ম্যাচে হ্যাটট্রিক করা এমবাপ্পে আবারও গোল করে বুঝিয়ে দিয়েছেন, মৌসুমের শুরুতেই দুর্দান্ত ছন্দে আছেন তিনি।অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে শুরুতে ধাক্কা খায় ইউনাইটেড। ২৯ মিনিটে লিফ ডেভিসের গোলে এগিয়ে যায় ইপসউইচ। তবে প্রথমার্ধেই দুর্দান্ত শটে সমতা ফেরান ফার্নান্দেজ। এরপর জ্যাকব গ্রিভসের আত্মঘাতী গোল ও ফার্নান্দেজের পেনাল্টিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পর ব্রায়ান এমবেউমোকে দিয়ে গোলও করান পর্তুগিজ অধিনায়ক। শেষ দিকে ইপসউইচ আরও একটি গোল করলেও ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত