রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ফেনী রামপুরের ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট:

ফেনীতে যে কয়েকটি ক্লাব রয়েছে তার মধ্যে রামপুরের ম্যানচেষ্টার ইউনাইটেড অন্যতম। দীর্ঘ পরিক্রমায় এই ক্লাবটি অনেক ক্রিকেটার ও ফুটবল খেলোয়াড় তৈরিতে বিশেষ অবদান রেখেছে। ফেনী ক্লাব গুলো গত ১৫ বছর ডুবতে বসেছিলো, এখন ক্লাবগুলো কার্ষক্রম পরিলক্ষিত হচ্ছে। ফেনীর ক্রীড়া সংস্থা টি খেলোয়াড় তৈরীতে কোন ভুমিকা রাখছে না। বিষয়টি ফেনীর সকল ক্লাব গুলো কে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তবে এতো ঝড়-ঝঞ্ঝা পরো রামপুরের ম্যানচেষ্টার ইউনাইটেড তার কার্যক্রম পরিচলন করে চলছে। আজ ফেনী রামপুর ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি-
ছিলেন ফেনী জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম ,বিশেষ অতিথি- ফেনী পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, উপ সচিব (উপ-পরিচালক) স্থানীয় সরকার ও ফেনী পৌরসভার প্রশাসক জনাব, গোলাম মোঃ বাতেন , বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট জনাব মেজবাহ উদ্দিন খাঁন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ ফরিদ বাহার, সদস্য সচিব জনাব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক জনাব গাজী হাবিবুল্লাহ মানিক, জনাব আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের সাবেক আমির জনাব এ.কে.এম শামসুদ্দীন, ফেনী সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শামসুজ্জামান, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সহ ফেনী জেলা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ ও অন্যান প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও এলাকার মান্যগন্য ব্যাক্তিগন। মোনাজাত ও ইফতার মধ্যদিয়ে সমাপ্তি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত