মঙ্গলবার, মে ১২, ২০২৬

ফেনীতে দৈনিক আমার দেশ পত্রিকা সম্পাদক মাহামুদুর রহমান মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট:

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার লেখনীর জন্য অনেকভাবে নিগৃহীত হয়েছেন। সত্যের পথে অবিচল থেকে তার কলামে উঠে এসেছে মানুষের কথা দুর্নীতির ফ্যাসিবাদের কথা আর সেই লেখার ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে বাংলাদেশের মেঘনা গ্রুপ চেয়ারম্যান প্রতিবেদনের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।ফেনীর সাংবাদিক ও সুশীল সমাজ এর প্রতিবাদে মানববন্ধন করে। এই মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের উপর মামলার যেন না হয়। তার প্রতিবাদে ফেনী থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদক, সুশীল সমাজ, বিএনপি ও জামাতে ইসলামীর নেতৃবৃন্দের উদ্যোগে আজ ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সভাপতি দৈনিক সময় সম্পাদক সাদাত হোসেন দৈনিক ফেনীর সম্পাদক রিজভী ফেনী জেলা জামাতের আমির ফেনী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ইয়াকুব নবী দৈনিক সকালে কণ্ঠ সম্পাদক আনোয়ার মসজিদ মজুমদার( বুলেট)সহ ফেনীতে কর্মরত সকল ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বক্তারা অবিলম্বে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তি প্রচার করার জন্য অনুরোধ জান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত