সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

ইতালির মেস্ত্রের সিজার স্কুলে ১০২ শিক্ষার্থীর ১০০ জনই বাংলাদেশি

আপডেট:

মেস্ত্রে, ভেনিস (ইতালি): ইতালির ভেনিস অঞ্চলের উপকণ্ঠ মেস্ত্রেতে অবস্থিত ‘কাও জিউলিও সিজার’ (Caio Giulio Cesare) স্কুলে এক অভূতপূর্ব সামাজিক চিত্র ফুটে উঠেছে। নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১০২ জন শিক্ষার্থীর মধ্যে ১০০ জনই বাংলাদেশি বংশোদ্ভূত। মেস্ত্রের ভায় কাপুচিনা এলাকায় অবস্থিত এই স্কুলটিতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের এই অবিশ্বাস্য পরিসংখ্যান প্রকাশ পাওয়ার পর তা ইতালির মূলধারার গণমাধ্যম ও স্থানীয় শিক্ষানীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।ইতালির ভেনিস এবং এর আশপাশের শিল্পাঞ্চলে গত দুই দশকে একটি শক্তিশালী ও বড় আকারের বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। বর্তমানে শুধু ভেনিস অঞ্চলেই প্রায় ১০ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন, যাদের প্রায় ৮০ শতাংশের ঠিকানা মেস্ত্রে ও মারঘেরা এলাকা। মূলত ফিনকান্টিয়েরি শিপইয়ার্ড এবং ভেনিসের সমৃদ্ধ পর্যটন শিল্পে কর্মরত বাংলাদেশি প্রবাসী পরিবারের সন্তানরাই এই স্কুলে বিপুল সংখ্যায় ভর্তি হয়েছে।ইতালি প্রশাসন এই বিশাল সংখ্যক বাংলাদেশি শিশুকে দ্রুত ইতালীয় ভাষায় দক্ষ করার পাশাপাশি তাদের নিজস্ব কৃষ্টি ও মাতৃভাষা বাংলা চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রবাসী শিশুরা যেন ইতালীয় সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের শেকড় ও ভাষা ভুলে না যায়, সে লক্ষ্যে স্কুলে বিশেষ দ্বিভাষিক উদ্যোগ ও সাংস্কৃতিক সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।শিক্ষা নীতি ও ভেনিস পৌরসভার পরিকল্পনা।শ্রেণিকক্ষে ভাষা ও সংস্কৃতির সঠিক ভারসাম্য বজায় রাখতে ভেনিস পৌরসভা ও স্থানীয় শিক্ষা অফিস শিক্ষার্থীদের অন্যান্য স্কুলেও সুষমভাবে বিন্যস্ত করার পরিকল্পনা প্রস্তাব করেছে। ইতালির শিক্ষা মন্ত্রণালয়ের এই সমন্বিত রূপরেখার মূল উদ্দেশ্য হলো বিদেশি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করা, ইতালীয় ভাষা শেখার গতি বাড়ানো এবং স্থানীয় শিক্ষা ব্যবস্থার সাথে তাদের সুন্দর সমন্বয় ঘটানো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত