মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

দেশেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে ডা. এ জেড এম জাহিদ হোসেন

আপডেট:

আপাতত দেশেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।গতকাল বুধবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা গ্রহণ করছেন এবং চিকিৎসায় রেসপন্স করছেন। পরবর্তীতে প্রয়োজনে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে কিনা এ বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিবে।চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী।তিনি বলেন, দেশের মানুষের খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, উৎকণ্ঠা এবং শ্রদ্ধাবোধ রয়েছে। দেশের মানুষ বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চায়, সেই কারণেই আমরা এসেছি। তবে মনে রাখতে হবে, তিনি একজন রোগী; তার কিছু নিজস্ব ইথিক্যাল রাইটস বা নৈতিক অধিকার রয়েছে। আমি ইচ্ছা করলেই চিকিৎসক হিসেবে সব কিছু প্রকাশ্যে বলে দিতে পারি না, মেডিকেল সায়েন্স তা অনুমতি দেয় না।এ সময় তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর স্বাস্থ্য সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত