আগামীকাল শুক্রবার সরকারের বিভিন্ন পদক্ষেপ কারনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অধিকার আদায়ে সরকারকে তার পদক্ষেপ পুনর্বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নিতে এই ধর্মকে ডাক বলে নিশ্চিত করেছে। (১২ ডিসেম্বর) সিজিআইএল (সিজিএল)এর ডাকে ইতালিজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালিত হবে, যা সরকারি ও বেসরকারি সব খাতকে প্রভাবিত করবে। গণপরিবহন, স্কুল, হাসপাতাল এবং সরকারি অফিসসহ সব সেক্টরে কাজের বিরতি থাকবে; তবে জরুরি পরিষেবা চালু থাকবে।ট্রেন চলাচল রাত ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাহত হতে পারে, তবে যাত্রীদের সুবিধার্থে সকাল ৬-৯টা এবং সন্ধ্যা ৬-৯টা পর্যন্ত ‘গ্যারান্টি সময়’ বজায় রাখা হবে।‘অন্যায় বাজেট আইন’, পেনশনের বয়স বৃদ্ধি এবং অস্ত্র খাতে ব্যয়ের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।বিমান চলাচল (Air Transport), বিচার বিভাগ এবং রোমের আতাক (ATAC) কর্মীরা এই ধর্মঘটের আওতামুক্ত থাকবে; বিমানের ধর্মঘট হবে ১৭ ডিসেম্বর। মিলানে সকাল ৮:৪৫ থেকে দুপুর ৩টা পর্যন্ত বাস-মেট্রো চলাচল বন্ধ থাকতে পারে; ভেনিস ও তুরিনেও নির্দিষ্ট গ্যারান্টি সময় বাদে ভোগান্তি হতে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন।সিজিআইএল নেতা মাউরিজিও লান্দিনি ফ্লোরেন্সে এবং অন্যান্য নেতারা জেনোয়া, নেপলস ও বারিসহ বিভিন্ন শহরে সমাবেশে নেতৃত্ব দেবেন।

