শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

পুরানো গাড়িতে অবরুদ্ধ ইতালির রাস্তা বৈদ্যুতিক গাড়ি কিনার আগ্রহ কম

আপডেট:

ইউরোপিয় ইউনিয়নের অনেক দেশে তুলনায় ইতালিতে রাস্তাগুলো সয়লাব পুরনো গাড়িতে। পরিবেশ রক্ষায় ও গ্রীন হাউজ গ্যাস কমানো প্রতিশ্রুতি দিলেও বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের আগ্রহ নেই ইতালিয়ানদের মধ্যে যার ফলশ্রুতিতে ইতালি রাস্তাগুলো পুরানো গাড়িতে পরিপূর্ণ। সরকারের এই বিষয়টি আরো ভালোভাবে দেখা প্রয়োজন। আমলাতান্ত্রিক জটিলতা ও ডাম্পিংয়ে খরচ বেশি হওয়াতে অনেক গাড়ির মালিকে রাস্তায় তাদের পুরানো গাড়ি ফেলে রাখে। প্রতিটি গাড়ির ডাম্পিং খরচ ৩০০ ইউরো। – গাড়ি নির্মাতাদের সংগঠন ACEA-এর রিপোর্ট অনুযায়ী, ইতালিতে চলাচলকারী গাড়ির বহর ইউরোপের মধ্যে সবচেয়ে পুরনো এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ৪ শতাংশেরও কম। নতুন বিক্রিত গাড়ির ১৭% ব্যাটারি চালিত হলেও, বর্তমানে রাস্তায় চলাচলকারী মোট গাড়ির মাত্র ২.৩% হলো সম্পূর্ণ বৈদ্যুতিক চার্জিং অবকাঠামোর অভাব এবং পর্যাপ্ত ইনসেনটিভ না থাকাকেই বৈদ্যুতিক গাড়ি বা ‘গ্রিন মোবিলিটি’র ধীরগতির মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। পরিবেশ দূষণ কমাতে এবং পুরনো গাড়িগুলো রাস্তা থেকে সরাতে সরকারের কাছে আরও কার্যকর প্রণোদনা ও কর ছাড়ের দাবি জানানো হয়েছে। জনসংখ্যার অনুপাতে ইতালিতে গাড়ির ঘনত্ব সর্বাধিক; অর্থাৎ প্রতি ১,০০০ জন বাসিন্দার জন্য গাড়ির সংখ্যা এখানে অন্য ইউরোপীয় দেশের চেয়ে বেশি।বাণিজ্যিক যানের অবস্থাও শোচনীয়; ইউরোপের রাস্তায় চলা ট্রাকগুলোর গড় বয়স ১৪ বছর এবং বাসগুলোর মাত্র ৩.৫ শতাংশ বর্তমানে রিচার্জেবল বা বৈদ্যুতিক। ACEA সতর্ক করেছে যে, পুরনো প্রযুক্তির এই গাড়িগুলো নতুন মডেলের তুলনায় অনেক বেশি কার্বন নিঃসরণ করছে, যা বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ।

ফটো সুত্র : HelloItaly

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত