রোম, ইতালি: শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল আসক্তি রুখতে ইতালিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর আইনি নিষেধাজ্ঞার দাবি উঠেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটির প্রায় ৯০ শতাংশ নাগরিক শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার আইন করে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন।
বয়সসীমা নিয়ে জনমত জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নিষেধাজ্ঞার বয়সসীমা নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে:৩৫ শতাংশ নাগরিক মনে করেন, ১৬ বছর বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা উচিত।
২০ শতাংশ মনে করেন, এই সীমা ১৪ বছর পর্যন্ত হওয়া প্রয়োজন।
স্মার্টফোন ও মানসিক অস্থিরতা ইতালীয়দের একটি বড় অংশ মনে করছেন, বর্তমান প্রজন্মের তরুণদের মানসিক অস্থিরতা ও নানাবিধ সামাজিক সমস্যার মূল কারণ ডিভাইসের অতিরিক্ত ব্যবহার। জরিপে অংশ নেওয়া ৬৮.২ শতাংশ মানুষের মতে, স্মার্টফোনের অনিয়ন্ত্রিত ব্যবহারই আজকের দিনের প্রধান সামাজিক সংকটের উৎস। এছাড়া অনেক অভিভাবক শিশুদের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা চ্যাটবট ব্যবহারের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছেন।
শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ইনভালসি (Invalsi) নামক প্রতিষ্ঠানের একটি গবেষণায় দেখা গেছে, যারা খুব অল্প বয়সে স্মার্টফোন ব্যবহার শুরু করে, তাদের একাডেমিক পারফরম্যান্স তুলনামূলকভাবে দুর্বল। বিশেষ করে গণিত এবং ইতালীয় ভাষায় তাদের ফলাফল অন্যদের চেয়ে খারাপ হচ্ছে।
ধারণার পরিবর্তন ও সমাধান ২০১৫ সাল পর্যন্ত ইতালীয়দের মধ্যে ডিজিটাল প্রযুক্তি নিয়ে এক ধরনের ইতিবাচক ধারণা ছিল। তবে বিভিন্ন প্ল্যাটফর্মের ডেটা স্ক্যান্ডাল এবং প্রযুক্তির নেতিবাচক প্রভাবের কারণে সেই মোহ এখন কাটতে শুরু করেছে।ইতালির সমাজবিজ্ঞানীরা অবশ্য মনে করছেন, কেবল আইন করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাদের মতে:”ডিজিটাল আসক্তি থেকে মুক্তি পেতে আইনের পাশাপাশি অভিভাবকদের সম্মিলিত সচেতনতা এবং একটি ইতিবাচক সাংস্কৃতিক পরিবর্তন অত্যন্ত জরুরি।”উল্লেখ্য, এই বিশেষ জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে দেমেত্রা (Demetra) এবং ফন্দাজিয়োনে পাত্তি দিজিতালি (Fondazione Patti Digitali Ets) নামক দুটি সংস্থা।
ইতালিতে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবিতে সরব ৯০ শতাংশ মানুষ
আপডেট:

