দেশের ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং আন্তর্জাতিক মানের করতে মোট ১৯টি সুপারিশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। যার মধ্যে ছয়টিতে অগ্রাধিকার দিয়েছে ইইউ। বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন আন্তর্জাতিক মানের এবং আরও বিশ্বাসযোগ্য করতে এসব সুপারিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে ছয়টিতে অগ্রাধিকার দেয়া হয়েছে। সুপারিশে সংসদীয় নির্বাচন পরিচালনাকারী আইনি কাঠামো সংশোধনের কথা বলা হয়েছে। সুপারিশে বলা হয়, নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের জন্য পক্ষপাতহীনতা ও রাজনৈতিক নিরপেক্ষতার মানদণ্ড অন্তর্ভুক্ত করতে হবে। বিদ্যমান অখণ্ডতা সুরক্ষাব্যবস্থা বজায় রেখে এবং অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা অন্বেষণ করার পাশাপাশি বাংলাদেশে যেসব ভোটার নির্বাচনের দিনে সশরীরে ভোট দিতে অক্ষম তাদের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে। নির্বাচনী চক্রের মধ্যবর্তী সময়ে ভোটার ও নাগরিক শিক্ষা কর্মসূচি সমর্থন করতে হবে। রাজনৈতিক দল নিবন্ধনের শর্তাবলি পুনর্বিবেচনা করা এবং ভিত্তিহীন নিবন্ধন রোধে যুক্তিসঙ্গত সুরক্ষাব্যবস্থা বজায় রাখারও সুপারিশ করা

