রোম, ইতালি — ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার একটি নতুন এবং বৈপ্লবিক শ্রম ডিক্রি (Decreto Lavoro) অনুমোদন করেছে। এই ডিক্রির প্রধান লক্ষ্য হলো দেশের কর্মসংস্থান ত্বরান্বিত করা এবং সাধারণ শ্রমিকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা।
নতুন এই নীতিমালার অধীনে ইতালির শ্রমবাজারে এবং সরকারি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে।তরুণ ও নারী কর্মীদের জন্য বিশেষ সুযোগ
দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে সরকার বড় ধরণের কর ছাড়ের ঘোষণা দিয়েছে। এখন থেকে কোনো নিয়োগকর্তা যদি ৩৫ বছরের কম বয়সী তরুণ অথবা নারীদের স্থায়ীভাবে (Permanent Contract) নিয়োগ দেন, তবে ওই নিয়োগকর্তা ইনপস (INPS) ট্যাক্সে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এটি বেসরকারি খাতে নতুন নিয়োগে মালিকপক্ষকে ব্যাপকভাবে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।’সালাারিও জুস্তো’ বা সঠিক মজুরি
ইতালিতে বহুল আলোচিত ‘মিনিমাম ওয়েজ’-এর পরিবর্তে সরকার ‘সালাারিও জুস্তো’ (Salario Giusto) বা সঠিক মজুরির ধারণা প্রবর্তন করেছে। এটি নির্দিষ্ট কোনো অংক নয়, বরং প্রধান ট্রেড ইউনিয়নগুলোর সাথে সম্পাদিত চুক্তির ওপর ভিত্তি করে নির্ধারিত হবে, যা শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করবে।সরকারি চাকরিজীবীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে এই ডিক্রি। শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য সরকার ২০ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে। এর ফলে:
শিক্ষকদের বেতন গড়ে ৩৫০ ইউরো বৃদ্ধি পাবে।
নার্সদের বেতন বৃদ্ধি পাবে গড়ে ৫০০ ইউরো।
রাইডার ও অনলাইন প্ল্যাটফর্ম কর্মীদের সুরক্ষা
অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত রাইডারদের সুরক্ষায় কঠোর নিয়ম আনা হচ্ছে। বিশেষ করে পরিচয় জালিয়াতি রোধ এবং ‘ডিজিটাল কাপোরালাতো’ বা ডিজিটাল শোষণের অবসান ঘটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ডেলিভারি কর্মীদের কাজের পরিবেশ আরও নিরাপদ ও স্বচ্ছ হবে।পরিবার ও সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধাপ্যারেন্টাল লিভ বাবা-মায়ের জন্য ‘কনজেদি পারেন্তালি’ বা প্যারেন্টাল লিভের মেয়াদ বাড়িয়ে ৩ মাস করা হয়েছে, যেখানে তারা মূল বেতনের ৮০ শতাংশ পাবেন। সাধারণ মানুষের ওপর চাপ কমাতে জ্বালানি তেলের শুল্ক বা ‘আচ্চিজে’ (Accise) কমানোর মেয়াদ পুনরায় বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এক্ষেত্রে পণ্য পরিবহনের কথা মাথায় রেখে ডিজেলকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইতালিতে বেকারত্বের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। গত তিন বছরে দেশটিতে প্রায় ১২ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা মেলোনি সরকারের অর্থনৈতিক সাফল্যের অন্যতম বড় সূচক হিসেবে দেখা হচ্ছে।
কর্মসংস্থান বৃদ্ধি ও বেতন বাড়ানোর বড় ঘোষণা মেলোনি সরকারের নতুন শ্রম ডিক্রি
আপডেট:

