সোমবার, মে ৪, ২০২৬

ইতালি অভিবাসন ২০২৬ কমছে সমুদ্রপথে আগমন, বাড়ছে শীর্ষে বাংলাদেশ রেকর্ডসংখ্যক প্রত্যাবাসন

আপডেট:

রোম, ইতালি – সমুদ্রপথে অবৈধ অভিবাসন মোকাবিলায় বড় ধরনের সাফল্যের মুখ দেখছে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন বর্তমান ইতালি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় চলতি বছরে অভিবাসীদের আগমনের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, বিপরীতে রেকর্ড ছাড়িয়েছে প্রত্যাবাসন বা দেশ ফেরতের সংখ্যা।
​পরিসংখ্যানের এক নজরে বর্তমান চিত্র
​২০২৩ সালের ভয়াবহ পরিস্থিতির (১ লক্ষ ৫৭ হাজার আগমন) পর ২০২৪ ও ২০২৫ সালে কঠোর নীতি গ্রহণের ফলে বর্তমানে পরিস্থিতির ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।বিশেষজ্ঞদের মতে, বর্তমান গতি বজায় থাকলে বছর শেষে মোট আগমনের সংখ্যা ২৬ হাজারের আশেপাশে থাকতে পারে, যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম সর্বনিম্ন।শীর্ষে বাংলাদেশ: অভিবাসীদের উৎস দেশ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর একক দেশ হিসেবে সবচেয়ে বেশি অভিবাসী এসেছেন বাংলাদেশ থেকে। জাতীয়তা ভিত্তিক শীর্ষ তিনটি দেশ হলো:
​বাংলাদেশ (২৭%)
​সোমালিয়া (১২%)
​পাকিস্তান (১১%)
​রেকর্ড ভাঙছে ‘রিম্পাত্রি’ বা প্রত্যাবাসন
​ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি জানিয়েছেন, চলতি বছরটি হতে যাচ্ছে প্রত্যাবাসনের বছর। তার দেওয়া তথ্যমতে:​চলতি বছরে প্রত্যাবাসনের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে, যা অতীতের সকল রেকর্ড ভেঙে দেবে।​লিবিয়া, তিউনিসিয়া এবং আলজেরিয়ার সাথে আন্তর্জাতিক সংস্থা (IOM)-এর সহযোগিতার ফলে গত তিন বছরে প্রায় ৮১ হাজার অভিবাসীকে নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।​প্রত্যাবাসন প্রক্রিয়া গত বছরের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি পাওয়াকে সরকারের কঠোর অভিবাসন নীতির বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।ব্যর্থ ‘Prendi un migrante’ প্রকল্প সরকারের কড়াকড়ির মাঝে রোম মিউনিসিপ্যালিটির গৃহীত ‘অভিবাসীদের ঘরে আশ্রয় দিন’ (Prendi un migrante) প্রকল্পটি চরম ব্যর্থতার সম্মুখীন হয়েছে। অভিবাসীদের স্থানীয়দের ঘরে আশ্রয়ের বিনিময়ে সহায়তার এই উদ্যোগটি সাধারণ মানুষের মাঝে সাড়া জাগাতে পারেনি। গত তিন মাসে এই প্রকল্পে মাত্র ৩ জন আবেদন করেছেন, যা প্রকল্পটির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। একদিকে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ ও উত্তর আফ্রিকার দেশগুলোর সাথে কূটনৈতিক সাফল্য যেমন আগমন কমিয়ে আনছে, অন্যদিকে আইনি প্রক্রিয়ায় দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে ইতালি সরকার অভিবাসন সংকটের একটি স্থায়ী সমাধানের পথে এগোচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত