বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ফেনীর কামরুল ইসলাম

আপডেট:

রাজীব সওরোয়ার / সকালের কন্ঠ ডেস্ক : গত সোমবার (১ জুন) ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।নিয়োগের মেয়াদ ও শর্তাবলি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কামরুল ইসলামকে তাঁর যোগদানের তারিখ থেকে বর্তমান প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।​নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে ​এ নিয়োগ কার্যকর রাখতে কামরুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্মসম্পর্ক ছিন্ন করতে হবে।তাঁর নিয়োগের অন্যান্য শর্তাবলি পরবর্তী সময়ে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।সোনাগাজী উপজেলার বাসিন্দা কামরুল ইসলামের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবরে তাঁর স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক মহলে আনন্দের হাওয়া বইছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত