শুক্রবার, জুন ৫, ২০২৬

ইইউ-বলকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারলেন না জর্জিয়া মেলোনি

আপডেট:

ইইউ-বলকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারলেন না জর্জিয়া মেলোনি
​রোম : ইতালির অভ্যন্তরীণ একটি অনুষ্ঠান বিলম্বিত হওয়ার জেরে মন্টিনিগ্রোর টিভাটে চলমান ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ওয়েস্টার্ন বলকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারলেন না দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রেজ্জিও ক্যালাব্রিয়ায় কারাবিনিয়েরি কোরের ২১২তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।পালাজ্জো চিগি (প্রধানমন্ত্রীর কার্যালয়) সূত্রে জানা গেছে, এই সফরটি মেলোনির মূল কর্মসূচির অংশ ছিল না। কারাবিনিয়েরি কোরের বিশেষ বার্ষিকী স্মরণে একটি ডাকটিকিট উন্মোচনের জন্য তিনি রেজ্জিও ক্যালাব্রিয়ার প্রিফেকচারে যান। কিন্তু সেখানে অনুষ্ঠান শেষ হতে বিলম্ব হওয়ার কারণে মন্টিনিগ্রোগামী ফ্লাইট ধরার সময় পার হয়ে যায়।যথাসময়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত হতে না পারায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইতালীয় প্রধানমন্ত্রী। তিনি ব্যক্তিগতভাবে মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট ইয়াকভ মিলাতোভিচ এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে বিষয়টি অবহিত করেছেন।ঘোষণা অনুযায়ী, মন্টিনিগ্রো সফর বাতিলের কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী রেজ্জিও ক্যালাব্রিয়া থেকে রোমের উদ্দেশে রওনা হন এবং দুপুর ৩টার দিকে সেখানে অবতরণ করেন।​এদিকে মেলোনির এই অনুপস্থিতি নিয়ে ইতালির অভ্যন্তরীণ রাজনীতিতে তুমুল সমালোচনা শুরু হয়েছে। ইতালীয় বামপন্থী নেতা মাত্তেও রেনজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে লিখেছেন​”যেখানে সমস্ত ইউরোপীয় নেতারা বলকান অঞ্চলে ইউরোপের ভবিষ্যৎ এবং ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন, সেখানে একমাত্র অনুপস্থিত দেশ হলো ইতালি।”তবে সমালোচনার জবাবে মেলোনির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রেজ্জিও ক্যালাব্রিয়ার অনুষ্ঠান বিলম্বিত হওয়া এবং সময়মতো ফ্লাইট ধরতে না পারার কারণেই তিনি এই সম্মেলনে যোগ দিতে পারেননি।
তথ্য সুত্র : আনসা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত